রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে বিস্তারিত কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র,’৭৫এর ১৫আগষ্ট ঘাতকের বুলেটে শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে র‌্যলীতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। দিবসে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কর্মকর্তারা।

অন্যদিকে সকাল এগারেটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আলোচনা সভা শেষে শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদরে রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেকা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।