রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে একটি সাঁকোর অভাবে গ্রামবাসীর দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নওগাঁর আত্রাইয়ে একটি সাঁকোর অভাবে যুগ যুগ থেকে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। বোরো ধান চাষের মাঠ ও গ্রামের মাঝ দিয়ে খাল প্রবাহিত হওয়ায় ওই খালে কোন সাঁকো না থাকায় গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম জামগ্রাম। এ গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে খাল। যে খালে বর্ষা ও শুষ্ক মৌসুমেও পানি থাকে। সাম্প্রতিক সময়ে খালটি পুনঃখনন করায় তা অনেক গভীর হয়েছে। এ খালের পূর্বপাশে শতশত পরিবারের বসবাস ঐতিহ্যবাহী জামগ্রাম। খালের পশ্চিম দিকে রয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকদের জমি। গ্রামের শতশত কৃষক এ মাঠেই বোরো ও আমন ধানের চাষ করে থাকেন। গ্রাম ও মাঠের মধ্যদিয়ে প্রবাহিত খালের উপর কোন সাঁকো না থাকায় মাঠের ফসল ঘরে তুলতে তাদের দ্বিগুণ অর্থ ব্যয় হয়। এদিকে মাঠ ছাড়াও ওই খালের পশ্চিমে রয়েছে গ্রামবাসীর কবরস্থান। যেখানে লাশ বহনে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে ওই গ্রামে প্রতিবছর অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সীতাতলার মেলা। যে মেলাকে কেন্দ্র করে হাজার হাজার লোক সেখানে সমবেত হন। তিন থেকে সাত দিন পর্যন্ত সেখানে বসে রকমারি জিনিষপত্রের দোকান। মেলাকে কেন্দ্র করে খালের পূর্ব ও পশ্চিম পাশে হাজার হাজার লোকের পদচারণায় এলাকা মুখরিত হয়ে উঠে। কিন্তু খালের উপর কোন সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হতে হয় মেলামুখি মানুষদের।

অতীতে অনেক জনপ্রতিনিধি এ খালের উপর সাঁকো তৈরির কথা বললেও ভোটের পর তাদের আর দেখা মেলে না বলে স্থানীয়দের অভিযোগে। জামগ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর বলেন, বর্তমানে এ গ্রামে জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক লোক খালের পশ্চিম পারে জনবসতি গড়ে তুলেছেন। তাদের জরুরী স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে এখানে একটি সাঁকো নির্মাণ অতীব জরুরী। অনেক জনপ্রতিনিধিদের বলেও আমাদের এ দাবি বাস্তবায়ন হয়নি। ফলে এ গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, এ খালের উপর একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। জনস্বার্থে যতদ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।