বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কতৃক আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক মশাল মিছিল করা হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক আব্দুল বারী খোবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক মীর নিজাম আহমেদ, ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক এম রায়হান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক কিবরিয়া আহমেদ, সিনিয়র সদস্য এবি এম রিপন তালুকদার সহ সকল উপজেলার নেতৃবৃন্দরা।