রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন  থেকে সরে দাঁড়ালেন মবশ্বির আহমদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
আসন্ন ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং থেকে স্বেচ্ছায় সরে দাড়ালেন সদর উপজেলার ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক এর প্রার্থী মোহাম্মদ মবশ্বির আহমদ। আজ ১৩ অক্টোবর-২০২২ইং বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এর মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। সাংবাদিকদের জানান- জেলা পরিষদ নির্বাচনে  ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামাল হোসেন মহোদয় এর বিশেষ অনুরোধে এবং দলের প্রতি সম্মান রেখেই সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি। সুত্র জানায়- স্থানীয় নেতাকর্মী ও বিশেষ কিছু ব্যক্তির অনুরোধে ৪নং ওয়ার্ডের অপর প্রার্থী “টিউবওয়েল” প্রতিক এর প্রার্থী আতাউর রহমানকে সমর্থন জানিয়েছেন। সদ্য স্বেচ্ছায় সরে দাঁড়ানো জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মবশ্বির আহমেদ নির্বাচনে তার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দদের উদ্যাশে  বলেন- আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে জেল-জুলুম- নির্যাতনের শিকার হয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে এখন পযর্ন্ত যুক্ত রয়েছি। সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দের কাছে আমি ভোট ও দোয়া কামনা করে তা পেয়েছি। কোন ভয় নয়, স্বেচ্ছায়, আমার ব্যক্তিগত কারণে নির্বাচন না করার চুড়ান্ত সিদ্বান্ত গ্রহন করেছি। তাই আজ থেকে আমি চলমান জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং থেকে সরে দাঁড়ালাম। অতীতের মতো সবার সহযোগিতা ও ভালবাসা পাবো বলেই আমি আমার ভোটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।