রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের মামলাবাজ বহুলালোচিত আছমার হাত থেকে রেহাই পেতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
যশোর সদর উপজেলার ঘুণির শাখারিপাড়ার বহুলালোচিত মোছাঃ আছমা আক্তারের (৩৬) হাত থেকে রেহাই পেতে এরাকাবাসীর মানববন্ধন । শনিবার বেলা ১১টায় টায় ঘুণির শাখারিপাড়ার পীরবাড়ী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই এলাকার আব্দুল গফুর ব্যাপারি, শফিক ভুইয়া, মনিরুল ইসলাম মনির ,আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারি, শাহ আলম ব্যাপারি, জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার ,নাসরিন বেগম, নাজমা বেগম ,নাসিমা আক্তার, অন্তু রহমান, জামাল হোসেন, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন ,আব্বাস ইসলাম ,মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারি, করিম ব্যাপারি, সবুজ হোসেন, আছরোজা বেগম, সেতু বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগম। এসময় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। ভুক্তভোগিরা মানববন্ধনে বলেন, আছমা আক্তারের কারণে এ এলাকাবাসী তার কাছে অসহায় হয়ে পড়েছেন। ওই নারীর মাদক সেবন এবং এলাকায় আপত্তিকর কাজে বাঁধা দেয়ায় মিথ্যা মামলার ঘানি টানছেন তারা। অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী মনিরুল ইসলাম মনিরকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছেন। সেই সাথে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তের পশু খাদ্য খাইয়ে এবং এসিডে মুখ ঝলসে দিয়ে অসংখ্যবার পত্রিকার শিরোণাম হওয়া মামলাবাজ আছমার হাত থেকে রক্ষা পেতে এর আগে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মণিরুল ইসলাম মনির। ভুক্তভোগিরা আরো বলেন, মোছাঃ আছমা আক্তার এলাকায় বেপরোয়া চলাফেরা করতেন। একটার পর একটা বিয়ের প্রলোভন করে ফাদেঁ ফেলে অর্থ আদায়ের একাধিক অভিযোগও রয়েছে বলে তারা মানববন্ধনে বলেন। এমনকি সে নিজের আপন চাচাতো বোনকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে চরম নির্যাতন করেন। অনেকই তার কাছ থেকে ডাকাতি ও ধর্ষণ মামলা থেকে বাদ যায়নি। বর্তমানে যশোর আদালত সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকেও সে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলার ঘানি টানতে টানতে এবং নানা ষড়যন্ত্রের মুখে পড়েছেন ভুক্তভোগিরা। মামলাবাজ ভয়ংকর এ নারীর হাত থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।