রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেনঃ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
শেখ হাসিনা আছে বলেই পার্বত্য অঞ্চলে এতো উন্নয়ন। শেখ হাসিনা আছে মানেই বাংলাদেশে উন্নয়ন। ছাগল নাচে খুঁটির জোরে আর বীর বাহাদুর নাচে শেখ হাসিনার জোরে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় আজিজনগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আর্থ সামাজিক উন্নয়নে দুস্থ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, এলজিএসপি-৩ আওতায় ঢেউটিন, সামাজিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ভিজিডি চাউল বিতরণ, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থরও  উদ্ভোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যদানকালে বীর বাহাদুর আরো বলেন বলেন, আওয়ামী লীগে নবীনের আগমনকে স্বাগতম। কিন্তু কোন দুষ্টু লোকের ঠাঁই নাই আওয়ামী লীগে। সু-নেতৃত্বের বড়ই অভাব, নেতৃত্বের অভাবে আজিজনগর এগিয়ে যেতে পারছেনা।
মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তাবরীজি, জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম( পিপিএম), বাবু লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, দুই জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা  শেখ মাহবুর রহমান, পাতেমা পারুল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, প্রদীপ কান্তি দাশ, ভাইস চেয়ারম্যান জাহেদুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রাণীসহ জেলা- উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রানা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।