রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় আড়াই মাস পর অপহরনকারীর বাড়ি থেকে অপহৃতা ছাত্রী উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণের প্রায় আড়াই মাস পর বৃহস্পতিবার রাতে অপহরনকারীর বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করেছে করেছে পুলিশ।

মামলার তদন্তকারী অফিসার এসআই মো. তারিকুল ইসলাম জানান, গত ১আগষ্ট সকালে আগৈলঝাড়া উপজেলার ১নং ব্রীজ এলাকা থেকে গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে স্কুল ছাত্রী নুসরাত জাহান জেরিনকে (১৬) গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের কামাল মাঝির ছেরে কামরুল মাঝি (২৩) তার লোকজন নিয়ে অপহরণ করে। অপহরণের ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বিভিন্ন স্থানে অপহৃতাকে উদ্ধারে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২মাস ১৩দিন পর বৃহস্পতিবার রাতে অপহরণকারী কামরুলের বাড়ি থেকে অপহৃতা ছাত্রী নুসরাত জাহান জেরিনকে উদ্ধার করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা আরও জানান, অপহরনকারী কামরুল মাঝি গত মঙ্গলবার (১১অক্টোবর) অপহরণ মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শুক্রবার সকালে উদ্ধারকৃত ছাত্রীকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।