রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধান শিক্ষক তৈমুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

“ যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”- জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এই কঠিন সত্যটিকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ তৈমুর রহমান-এর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আটোয়ারী উপজেলা শাখা’র আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। প্রধান শিক্ষক কল্যান কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন। আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, প্রধান শিক্ষক মোছাঃ আনোয়ারা বেগম প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান তার অনুভুতি ব্যক্ত করে আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন কর্মদক্ষ,বিনয়ী,নম্র,ভদ্র,সদালাপী ও হাস্যোজ্জল ছিলেন। বক্তাগণ তার অবসর জীবন সুস্বাস্থ্য ও স্বাচ্ছন্দময় কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।