রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

যমুনায় ইলিশ নিধন অভিযানে ১৪ জেলের জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ১৪ জেলেকে জালসহ আটক করে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সামনে জেলেদের জরিমানা ও প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।

 

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে প্রায়ই নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আজকেও তা হয়েছে। অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর আটককৃত ১৪ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস মুন্সি, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, এসআই সাঈদ হোসেন, এএসআই আরিফ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।