রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।

 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।