রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বুধবার (১২ অক্টোবর) অভিভাবকদের স্বতঃস্ফুর্ত ভোটদানের মধ্যদিয়ে শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারওয়ার হোসেন (বাবুল) জানান, ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১২ জন পুরুষ প্রার্থী ও ২ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এরমধ্যে ৫জন বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে মোঃ আব্বাস আলী (দুলাল) ১৬৩ ভোট পেয়ে প্রথম, খাজমত আলী ১৫৪ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুস সামাদ ১৪৮ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ রবিউল ইসলাম (রবি) ১৩৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী হুসনেয়ারা বেগম ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং এর দায়িত্ব প্রাপ্ত উপজেলা আইসিটি অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান. নির্বাচনে ৪৯৮ জন ভোটারের মধ্যে ৪১৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। এরমধ্যে ৮৪টি ভোট বাতিল করা হয়েছে। এ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ও যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত থেকে শান্তিপুর্ণ ও সুশৃঙ্খল ভাবে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।