রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলের শিশু নিলা বাঁচতে চায়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দীর্ঘ ৮ বছর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে কঠিন যন্ত্রণার সাথে লড়ছেন যশোরের বেনাপোল সীমান্তের নীলা খাতুন নামে এক শিশু। অর্থের অভাবে আদরের সন্তানকে চোখের সামনেই নীরবে শেষ হতে দেখছেন শিশুটির মা বাবা। পরিবারের দাবী মাত্র ৩ লাখ টাকা হলেই সুস্থ হয়ে উঠবে শিশু নিলা।

 

১১ বছরের ছোট্ট শিশু নিলা খাতুন। নিষ্পাপ মায়াবী চেহারায় তার ফুটে উঠেছে বাঁচার আকুতি। দীর্ঘ ৮ বছর এক কঠিন যন্ত্রণা নিয়ে এভাবে বিছানায় শুয়ে সে। যশোরের বেনাপোল সীমান্তের কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান ও রত্না খাতুনের মেয়ে নীলা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ৮ বছর পার করলেও অর্থাভাবে দিন দিন মৃত্যু পথযাত্রী সে আজ। মেয়ের বর্তমান এই করুন পরিনতিতে মানষিক ভাবে ভেঙে পড়েছেন শিশুটির গরীব মা বাবা। সহায় সম্বল যা ছিলো দীর্ঘদিন মেয়ের পেছনে খরচ করে এখন দিশেহারা হয়ে পড়েছেন আসাদুজ্জামান ও রত্না খাতুন দম্পতি। নিলা খাতুন জন্মের মাত্র আড়াই মাস বয়স থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। সেই থেকে দীর্ঘ ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছিলেন পরিবার। বর্তমান সেটা জটিল আকার ধারণ করেছে। নীলার পেট ফুলে পড়েছে। চিকিৎসা করানোর জন্য হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। তার চিকিৎসার ব্যয় হবে মাত্র ৩ লাখ টাকা। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তশালী ও সকল শ্রেণি পেশার মানুষ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মানবিক সাহায্যের আবেদন করেছেন শিশু নিলার মা বাবা।

 

টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত শিশু নিলা। মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের মানুষ যদি সহযোগীতা করেন তাহলে শিশুটি কে বাঁচানো যাবে। শিশু সন্তানকে বাঁচাতে মা-বাবার আকুতি।

 

ছোট্ট শিশু নিলাকে বাঁচাতে জরুরি ভাবে প্রয়োজন তিন লাখ টাকা। সমাজের সাধারণ মানুষ ও বিত্তশালী সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি একান্ত প্রয়োজন। তাহলেই বাঁচতে পারে সে। মেয়ের দূরাবস্থা দেখে এগিয়ে আসবে অনেকেই এমনটি প্রত্যাশা নিলা ও নিলার মা বাবার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।