রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ অক্টোবর, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল জন্মদিন ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে ‘শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২২।’

 

আজ বুধবার (১২ অক্টোবর) বিকেলে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় উপজেলা ক্রিড়া সংস্থা আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলার ১২টি দলের দেশ-বিদেশী খেলোয়াডদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজিবি ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার ফুটবল এসোশিয়েসনের সভাপতি ফজলুর করিম সাইদী , রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফ, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকসহ প্রমুখ।

 

উদ্বোধনী খেলার প্রথমদিনে নির্ধারিত সময়ে রামগড় উপজেলা একাদশ বনাম শেখ জামাল ক্লাব কক্সবাজার এর মধ্যে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ক্লাব কক্সবাজার ৩-০ গোলে রামগড় উপজেলা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।