নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ লক্ষীকোল গ্রামে গতকাল রবিবার রাতের আধারে শতাধিক বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম(৬৫) পিতা মৃত চাঁদ মিয়া মন্ডল নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম বলেন, আমি আমার নিজেস্ব জমিতে নানান জাতের ফলজ গাছ রোপণ করি। গতকাল রবিবার রাতের আধারে আমার জমিতে কে বা কাহারা প্রবেশ করে অর্ধশতাধিক কলাগাছ, ২৫টি সুপারি গাছ ১৩টি আম গাছ শতাধিক গাছ কেটে ফেলে।আজ সোমবার(১০ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম (৪০) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার এই ঘটনা আমাকে জানালে আমি সরজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং তাদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।