রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শার্শায় বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ অক্টোবর, ২০২২

যশোরের শার্শা উপজেলায় মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(১০অক্টোবর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শার্শা বাজারের গুরুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

র‌্যালিতে উপজেলা প্রশাসন,শার্শা থানা পুলিশ, আনসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কর্মকর্তাগণ।

 

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,শার্শার চেয়ারম্যান কবির উদ্দীন তোতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।