রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নাভারণ স্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডে প্রেমিক যুগল আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ অক্টোবর, ২০২২

যশোরের শার্শার নাভারণ রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের সময়।

 

এ কাজে সহযোগিতাকারি স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভকেও আটক করে। পরে ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সকলকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকান্ডের সহযোগিতা করে আসার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়।

 

বিষয়টি রবিবার স্থানীয় যুবকরা গোপনে পর্যবেক্ষণ করে অনৈতিক কর্মকান্ডের সময় অফিসরুমে প্রেমিক যুগলকে হাতে-নাতে আটক করে। এসময় সহযোগিতাকারি সৌরভসহ তাদের অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটি সাথে সাথে লোক জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করে। তবে পরে প্রভাবশালী মহল তিন পক্ষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে সকলকে ছেড়ে দিয়েছে।

 

১০ নং শার্শা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্টেশনে আটক প্রেমিক যুগলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।

 

এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ সংক্রান্ত কোন খবর আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।