রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএনপির কর্মসূচী স্থলে ওলামালীগের কর্মসূচী নাগরপুরে স্থান পরিবর্তন করে থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব নিধারিত বিএনপির কর্মসূচীর স্থানে একই সময় ওলামা লীগ  কর্মসূচী আহবান করায় অবশেষে বিএনপির কর্মসূচীর স্থান পরিবর্তন করে দলীয় কার্যালয়ে হতে যাচ্ছে। দীঘ ২ যুগ পর (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে নাগরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। তৃনমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে দলটি। সর্বত্র সাজসাজ রব বিরাজ করছে। অনুষ্ঠান স্থল ও এর আশ পাশের এলাকায় ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো দফায় দফায় প্রস্তুতি সভা করছেন। দীর্ঘ দিন রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে থাকা ও বিভিন্ন মামলায় জড়িয়ে সংগঠনিক দিক দিয়ে দলটি এক প্রকার ঝিমিয়ে পড়ে এমনটি চাওয়ার ছিল রাজনৈতিক অঙ্গনে। তবে বর্তমান চলমান আন্দোলন ও সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা ফের উজ্জিবীত হয়ে উঠেছে। চাঙ্গাভাব দেখা দেয় দলের তৃনমূল পর্যায়েও। যার বহিঃপ্রকাশ ঘটে ২৭ আগস্ট বিশাল মহসমাবেশের মাধ্যমে।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরে ২০০৯ সালে সাবেক মন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তীকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এম এ সালামকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সর্বশেষে চলতি বছর এম এ সালামকে আহবায়ক ও হাবিবুর রহমান হবিকে সদস্য সচিব করে ফের উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। শুক্রবার সকালে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠেয় সম্মেলনের প্রায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়। এক দিন আগে একই স্থানে ও সময়ের ওলামা লীগ পাল্টা কর্মসূচী আহবান করে। পরে বাধ্য হয়ে স্থান পরিবর্তন করে দলীয় কার্যালয়ে সম্মেলনের স্থান করা হয়। উপজেলা বিএনপির অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক অ্যাড. আহমেদ আযম খান। উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাড.আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা থাকবেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ টিটু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলাও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে থানা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে দুই জনের নাম রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন থাকলেও সভাপতি পদে চারজন প্রার্থী মাঠে সরব রয়েছেন।
সম্মেলন প্রসঙ্গে থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান হবি বলেন, সম্মেলনের এক দিন আগে একটি দলের একি দিনে ভ্যেনু চেয়ে আবেদন নোংরা রাজনীতি ও উদ্যেশ্য প্রনোদিত। তাদের এ উদ্যেশ্য সফল হবে না। যথা সময়ে সম্মেলন হবে। সম্মেলন সফল করতে  আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন হয়েছে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কাউন্সিলররা যোগ্য মেধাবী ও পরিশ্রমী নেতৃত্ব নির্বাচিত করবে।
 ওলামা লীগ নাগরপুর উপজেলার শাখার সাধারন সম্পাদক মো. আবুল বাশার জানান,  রাজনৈতিক প্রতিহিংসা নয়। শুধুমাত্র দলের মতবিনিময় সভা ডাকা হয়েছে। এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ নেই।
 থানা বিএনপির আহবায়ক এমএ সালাম এ প্রঙ্গণে বলেন, কোন অপশক্তি কোন ষড়যন্ত্র বিএনপিকে দমাতে পারবে না। জাতীয়তাবাদী দল (বিএনপি) আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী শক্তিশালি ও গতিশীল। আগামী যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে শক্তিশালী ভুমিকা রাখতে দল প্রস্তুত আছে। এছাড়া সরকারি দলকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য দল এখন অনেক বেশি সুসংগঠিত বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।