রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নবীনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করবো,শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নবীনগর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
বৃহস্পতিবার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে এই দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল সিদ্দিকী এর সভাপতিত্বে সামাজিক রাজনৈতিক পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।
বক্তারা নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন জটিলতা অনিয়ম ও দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন।
এবং এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে সভাপতির বক্তব্যে ইউএনও একরামুল সিদ্দিক বলেন,সরকারের নির্দেশে উপেক্ষা করে যদি কোন ফি বেশি নেওয়া হয় তবে আপনারা সরাসরি আমাকে জানাবেন।
আমি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
পাশাপাশি তিনি নবীনগরে সর্বস্তরের মানুষের নিকট আহবান জানান,শিশু জন্ম নেওয়ার পর পরই টিকা দেয়া,সেই টিকা কার্ড অনুযায়ী জন্মনিবন্ধন সম্পন্ন করা,সেই মোতাবেক স্কুলে ভর্তি করানো এবং সেই অনুযায়ী সার্টিফিকেট তৈরি করতে সচেতন থাকতে।নির্ভুল তথ্য নিশ্চিত করতে এর কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।