রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামন্ডপে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির কাঁঠালিয়া উপজেলার সাতানি বাজার,কাঁঠালিয়া সদর,আমুয়া সহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করে এবং পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগত অর্থ তুলে দেন।
এ সময় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদার,সহ-সভাপতি অধ্যাপক মোঃ রুস্তুম আলী,কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন মাসুদ সিকদার, ডেজলিং তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার সহ উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড  পর্যায়ের আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কাঁঠালিয়া উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন শেষে রাজাপুর উপজেলা সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় হরি সভা  মন্দির ও রাজাপুর বন্দর দূর্গা মন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খাঁন লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃর্ধা বিভিন্নপর্যায়ের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদানের সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির বলেন, প্রিয় ধর্মপ্রান ভাই ও বোনেরা, এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সকলে যে যায় যার ধর্ম ও উৎসব গুলো ঠিক মত পালন করতে পারছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র অসাম্প্রদায়িক সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।