রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৩ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নিয়মিত বিদ্যু’ সরবরাহ করার দাবীতে মঙ্গলবার (৪ঠা অক্টোবর) নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের পক্ষ থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও নান্দাইল উপজেলার ডিজিএম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সাম্প্রতিককালে নান্দাইল উপজেলার সর্বত্র চরম আকারে লোডশেডিং বিরাজ করছে। এতে করে বিদ্যুৎ গ্রাহকগন চরমভাবে অতিষ্ট হয়ে পড়ছে। গ্রাহক অধিকার সংরক্ষন পরিষদের আহবায়ক সিনিয়র সাংবাদিক এনামুর হক বাবুল, সদস্য সচিব মো. সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক এ হান্নান আল আজাদ, আবু হানিফ সরকার, সদস্য ফরিদ মিয়া ও মাহাবুব আলম খান স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন।
৮দফা দাবী সম্বলিত স্মারকলিপির অনুলিপি মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৯ নান্দাইল, চেয়ারম্যান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা, চেয়ারম্যান উপজেলা পরিষদ নান্দাইল, মেয়র নান্দাইল পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ নান্দাইল বরাবর প্রেরণ করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন না হলে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ বিল পরিশোধ থেকে বিরত থাকা হবে বলে নেতৃবৃন্দরা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।