রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ প্রশাসনের উপহারসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
টাঙ্গাইলের বাসাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে তিনটি মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে সখীপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাকিবুর রাজা বাসাইল পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ।
বাসাইল পৌর এলাকার শাহাপাড়া মধ্যবাড়ী, শাহাপাড়া পূর্ববাড়ী ও পালপাড়া সার্বজনিন পূজামণ্ডপে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।