রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

“ সময়ের অঙ্গীকার-কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান. মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, রামপুর মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও সাবেক মহিলা ইউপি সদস্য নুরীমা আক্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, কন্যা শিশুরা এখন সমাজের বোঝা নয়, কন্যা শিশুরা এখন সমাজের সম্পদ। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।