রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার”।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানই গুলশান, শিক্ষক- শিক্ষিকা, স্কুলের ছাত্রীরা ও সাংবাদিক বৃন্দ প্রমুখ৷

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আজকের কন্যা শিশুরা আগামীতে দেশকে ডিজিটাল প্রযুক্তিকে সমৃদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।