রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন ওসি সোহেল রানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দূর্গা পূজার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে রুহিয়া থানার একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রুহিয়া থানা  অফিসার ইনচার্জ সোহেল রানা । ৩ অক্টোবর সোমবার রাতে রুহিয়া থানার কেন্দ্রীয় রামনাথ বাজার শ্রী শ্রী দুগা ও কালী  মন্দির ,উত্তরা কালিবাড়ী বাজার সার্বনীন শ্রী শ্রী দূর্গা মন্দির,ঢোলারহাট গৌরলাল চৌধুরী শ্রীশ্রী শিব মন্দির ,মন্দিরসহ একাধিক মন্দির পরিদর্শন করেন। পূজা মন্ডপে দ্বায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, ,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,এস আই আব্দুর  রউফ,রুহিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হক প্রমুখ।
পরিদর্শন শেষে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা স্থানীয় সাংবাদিকদের বলেন , প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজায় শান্তি , শৃঙখলা বজায় রাখার জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে , প্রতিটি পূজা মন্ডপেই ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবক , আনসার সদস্য ও পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।