রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

রাণীনগর-কালীগঞ্জ সড়ক পাকাকরন কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত সড়কে আবারো নতুন করে পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আবাদপুকুর চারমাথা মোড়ে ফলক উন্মোচন করে নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

সভায় অন্যদের মধ্যে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যসান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, রাণীনগর-কালীগঞ্জ দীর্ঘ ২২ কিলোমিটার সড়ক প্রায় চার বছর আগে পাকাকরন কাজ শুরু হয়। তুলে ফেলা হয় সড়কের কার্পেটিং। কিন্ত কাজ সম্পন্ন করতে পারেনি ততকালীন ঠিকাদার। এরপর দির্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে। এতে চরম বিরম্বনা পোহাতে হয় চলাচলকারীদের।

অবশেষে নতুন করে আবারো টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। এই কাজ দ্রুতই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আলোচনা সভা শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।