রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দু’টি মেয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ অক্টোবর, ২০২২
যশোরের অভয়নগরে দু’টি মেয়ে শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ২ অক্টোবর রবিবার ভোর আনুমানিক ৬.৩০ টায় উপজেলার মহাকাল এলাকার ভাঙ্গাগেট বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
হয়রানির শিকার শিশুদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গাগেট বাজার জামে মসজিদে নূরানী আরবি শিক্ষা কার্যক্রমে প্রতিদিন বেশ কিছু শিক্ষার্থী ফজর নামাজ শেষে পড়তে আসে। ঘটনার দিন ভোরে কলোনি এলাকার ৮ ও ৯ বছরের দুইটি শিশু আরবি শিখতে আসে। শুধুমাত্র মসজিদের বারান্দায় বসে থাকা মশরহাটি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের পুত্র হাবিবুর রহমান (৬২) শিশু দুইটিকে অর্থের লোভ দেখিয়ে যৌন কাজের আহ্বান করলে তারা ভয় পেয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারাসহ এলাকাবাসী এসে অভিযুক্তকে নিয়ে একটি খুঁটিতে বেধে রাখে। ১নং ওয়ার্ড কাউন্সিলর এলাকাবাসী ও হয়রানির শিকার অভিভাবকদের ঐ দিন এশাবাদ বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায়।
মহাকাল এলাকার কওসার বলেন, অভিযুক্ত হাবিবুর ইতিপূর্বে একই ঘটনা ঘটালেও হয়রানির শিকার পরিবারগুলি ভয়ে থানায় অভিযোগ না করায় পার পেয়ে যাচ্ছে। এলাকার কাউন্সিলর ঘটনার সত‍্যতা শিকার করলেও এখন ম‍্যানেজ হয়ে গেছেন।
শিশু দুইটির অভিভাবক বলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ২ অক্টোবর রাতে এশাবাদ বসাবসির কথা থাকলেও আমাদের কেউ কখন কোথায় বসাবসি হবে জানায়নি, শেষ পযর্ন্ত কি হয়েছে তাও জানিনা।
অভিযুক্ত হাবিবুর সাংবাদিকদের বলেন, আমি এবিষয়ে আমি কিছুই জানিনা। আমার নামে মিথ‍্যাচার করা হচ্ছে।
মশরহাটি এলাকার জুয়েল বলেন, ঘটনাটি ধামাচাপা দিতে ভাঙ্গাগেট এলাকার একজন মাদক শেঠ মোটা অংকের অর্থের বিনিময়ে প‍্যাকেজ নিয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুকে দিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়।
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, বিষয়টি তেমন কিছু না, মাফ চাওয়ার মাধ্যমে সমস্যাটির সমাধান করা হয়েছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শহীদুল ইসলাম বলেন, দুইটি কন‍্যা শিশু যৌন হয়রানি হয়েছে মর্মে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।