রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনও কে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ অক্টোবর, ২০২২
 প্রাথ‌মিক শিক্ষা পদক-২০২২ উপল‌ক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে সাপাহার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এর সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা এ সময় মুক্তিযোদ্ধা গন ও সন্তানের অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ছাত্রীদের বই-পুস্তক, খাতা পেন্সিল সহ সার্বিক সহযোগিতা করেন এ উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে বেঞ্চ, চেয়ার, টেবিলের ব্যবস্থা করণসহ নিজ তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা যায়।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ২০২১ সালের এপ্রিল মাসে সাপাহারে যোগদানের পর হতে আমি উপজেলার প্রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছি এবং আমার  সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আগামীতেও এ ধারা অব্যাহত রাখব বলে আশ্বাস প্রদান করেন।
 শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা উপজেলা নির্বাহী অফিসার কে নিরন্তর অ‌ভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।