রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কৃষ্ণা সহ কোচকে নাগরিক সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ অক্টোবর, ২০২২
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলের ফরোয়ার্ড জোড়া গোলদাতা কৃষ্ণা রানী সরকার, কোচ গোলাম রব্বানী ছোটন  ও গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম রায়হান বাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুষ্পমাল্যে আনন্দ র‌্যালী ও কেক কেটে সংবর্ধিতদের বরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার পক্ষ থেকে তাদের ৩ জনকে ১লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়াও গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ইউএনও মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কৃষ্ণার বাবা বাসুদেব সরকার প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।