রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মোমিন মেহেদীর ভেরিফায়েড পেইজ হ্যাকড

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ অক্টোবর, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর ফেসবুক ভেরিফায়েড পেইজ হ্যাকড হয়েছে। ১০ অক্টোবর থেকে MOMIN MAHADI মোমিন মেহেদী পেইজটিতে নতুন কোন পোস্ট দেয়া যাচ্ছে বলে জানান নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী। তিনি গণমাধ্যমকে জানান, নির্মমতার রাজনীতি, পরিবারনীতি, অপরাধ-দুর্নীতি, ধর্ম এবং অধর্ম ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে যুদ্ধে থাকায় আমার পেইজটি হ্যাকড করেছে ধর্ম ও স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজচক্র। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষকে অবহিতকরণ ইমেইল বার্তা পাঠানো হয়েছে। যদি ৪৮ ঘন্টার মধ্যে পেইজটি হ্যাকারদের দখল থেকে মুক্ত না হয়; তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা নূর।

উল্লেখ্য, ছাত্র-যুব-জনতার মৌলিক দাবি বাস্তবায়নে ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। তিনি এর আগে ২০০৪-০৫ ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক এবং ২০০৬-২০০৯ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি স্বাধীনতার চেতনায় শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন, ২০০৭ সালে প্রতিষ্ঠা করেছেন আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড এবং ২০০৯ সালে প্রতিষ্ঠা করেছেন সংবাদয্দ্ধোা ও সংবাদমাধ্যমের দাবি বাস্তবায়নে অনলাইন ভিত্তিক সংগঠন অনলাইন প্রেস ইউনিটি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।