রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ অক্টোবর, ২০২২

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলামের তত্বাবধানে ও আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার ( ০১ অক্টোবর) বিকেলে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলামের সঞ্চালনায় দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, আইসিটি অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও চাল কল মালিক সমিতির সভাপতি-বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, আলহাজ¦ মোহাম্মদ আলী, এএসআই আব্দুল মালেক প্রমুখ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকার ভবিষ্যৎ সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।