রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাধানগর ইউপি’র প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ অক্টোবর, ২০২২

শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার (০১ অক্টোবর) সন্ধায় রাধানগর ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। ইউপি সচিব মোঃ মখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। প্রধান অতিথি বলেন, দুর্গোৎসব চলাকালে মাদক, জুঁয়া, ইভটিজিং হওয়ার সম্ভাবনা থাকে। এসময় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সহ সকল সচেতন নাগরিককে সজাগ থাকতে হবে। কেহ কোন প্রকার অপরাধে জড়িত হলে বা অপরাধ করার চেষ্টা করলে সাথে সাথে আইন-শৃক্সখলা বাহিনীকে জানাতে হবে। কেহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোন অপরাধে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে। এলাকায় আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার মোঃ পশিম উদ্দীন, রাধানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জ্যোতিষ চন্দ্র বর্মন, উপজেলা কেন্দ্রিয় দুর্গা মন্দিরের সভাপতি মনোজ রায় হিরু, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র ঘোষ প্রমুখ। সভায় রাধানগর ইউনিয়নের সকল পুজা মন্ডপের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন,গ্রাম পুলিশ,আনসার ও দুর্গা মন্দিরের স্বেচ্ছাসেবকবৃন্দা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।