রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ অক্টোবর, ২০২২
সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে তিন বছর পেরিয়ে ৪ বছরে পা রাখলো প্রিন্ট পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস। আজ  ১অক্টোবর ডেল্টা টাইমস’র জন্মদিন। বস্তুুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ডেল্টা টাইমস এর সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ডেল্টা টাইমস জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১লা অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা এবং কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ আবু বকর প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কবি হাসিবুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফুজ্জামান সরকার, শাহ আলম সরকার, সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল, মিলন মন্ডল, সংগীত শিল্পী ও প্রেসক্লাব সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, কবি ও আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম কবির, শাহীন সরকার, এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সুশীল চন্দ্র সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ডেল্টা টাইমস পলাশবাড়ী প্রতিনিধি প্রেসক্লাব অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল ৷
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, খবরের ভিতর থেকে সত্যিকারের ঘটনা তুলে আনাই হচ্ছে একটি গনমাধ্যমের কাজ। সেই কাজটি জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ সুচারুভাবে নিয়মিত তথ্য তুলে ধরে খবর পরিবেশন করে যাচ্ছে। বক্তারা এই সময় সমাজের সম্ভাবনা, সাফল্য নিয়ে আরো ইতিবাচক সংবাদ প্রকাশে দৃঢ় প্রত্যাশা ব্যাক্ত করেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।