রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মাদক থেকে দূরে রাখতে রামগড় সীমান্তে বিজিবি’র ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ অক্টোবর, ২০২২

সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা বোঝাতে এবং মাদকের বিরুদ্ধে কিশোর ও যুবকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে  ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খাগড়াবিল বিজিবি ক্যাম্প।

শনিবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় রামগড় উপজেলার খাগড়াবিল হাই স্কুল মাঠে বিওপি কমান্ডার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দীতা করেন হাতির খেদা একাদশ  বনাম বলিপাড়া স্পোটিং ক্লাব। গত ২৪ সেপ্টেম্বর ৬টি দলের অংশ গ্রহনে এ ব্যতিক্রমি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে ৪৩ ব্যাটলিয়নের খাগড়াবিল বিজিবি ক্যাম্প।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াবিল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-দৈনিক ভোরের কাগজের রামগড় প্রতিনিধি করিম শাহ।এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শামসুল হক ও মো: হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার প্রথমার্ধে ১-১ গোল করে দুই দল সমতায় থাকলেও  দ্বীতিয়ার্ধে বলিপাড়া স্পোটিং ক্লাব আরো ৪ গোল ও হাতির খেদা একাদশ আরো ২ গোল করে।ফলাফলে বলিপাড়া স্পোটিং ক্লাব ৫ – ৩ গোলে হাতির খেদা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

পরে খেলায়  রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রফি তুলে দেন বিওপি কমান্ডার ও অতিথিবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।