রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

কমলনগরে অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মেরে শিশুকে হত্যা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ অক্টোবর, ২০২২
লক্ষ্মীপুরের কমলনগরে চরমাটিন ইউনিয়নে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা পারভীন কে তলপেটে লাথি মেরে শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আঃ মন্নানের মেয়ে পারভীন আক্তার (৩০) চর মাটিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  স্থায়ী বাসিন্দা,তিনি বলেন (১৮সেপ্টেম্বর)  রবিবার সকাল ১১.০০সময় আমার মার কিছু টাকা হারানো যায়।  একই বাড়ির প্রবাসী আব্দুলের স্ত্রী জান্নাত বেগম কে টাকার কথা জিজ্ঞাসা করলে,তিনি আমাকে ও মাকে বিশ্রী ভাষায় গালমন্দ করে। আমি এর প্রতিবাদ করলে,আমাকে আমার ঘর থেকে টেনে নিয়ে আমার তলপেটে লাথি এবং ঘুসি দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়।
সেদিন রাত অনুমানিক ১২.০০ সময়, আমার বেদনা রক্তপাত শুরু হলে,এই অবস্থা দেখে আমার মা বাবা আমাকে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আমাকে পরে অবস্থা খারাপ দেখে সে খানকার ডাক্তার আমাকে  লক্ষ্মীপুর সদর হাসপাতালে হস্তান্তর করে। সেই কানো আমার অবস্থা বেশি খারাপ দেখে ডাক্তার আমাকে মাইজদী জেনারেল হাসপাতাল হস্তান্তর করেন। সেইখানকার ডাঃ আহনেদ কাওছার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তার পর অপারেশনের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়।
ভুক্তভোগী  আরো বলেন, বাড়িতে আসার পর প্রবাসীর স্ত্রী জান্নাত বেগমের ভাই জিয়া রহমান ভুট্টু আমার ফ্যামিলি ও আমাকে  হুমকি-ধমকি দিয়ে আসছে যাতে করে আমি মামলা করলে আমাকে বাড়িছাড়া করবে বলে।
ঘটনাস্থলে জানা যায়। পার্শ্ববর্তী ও স্থানীয় লোকজন বলেন (১৮সেপ্টেম্বর সকাল ১১.০০ সময়) আমরা দেখি টাকা নিয়ে ঝগড়া হলে প্রবাসী স্ত্রী জান্নাত বেগম পারভিনকে কিল-ঘুষি-লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় পরের দিন তাকে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত জান্নাত বেগমের কাছ থেকে জানতে চাইলে উনি এ বিষয়টি অস্বীকার করেন।তার ভাই জিয়া রহমান ভুট্টো কে ফোন দিলে সে সাংবাদিক কে অকত্য ভাষায় গালমন্দ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান হোসেন বলেন। বিষয়টি এখনো অভিযোগ হয় নাই,অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।