রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শা উপজেলায়  পুজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ অক্টোবর, ২০২২
বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এর নির্দেশনায়, সারা দেশের পূজা মন্ডপগুলোতে গতকাল থেকে আনসার মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলায় ২৯টি পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে।
 
শার্শার প্রতিটি পূজা মন্ডপে অনন‍্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিউটিরত অবস্থায় আনসার সদস‍্যদের দেখা গিয়েছে।
 
এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল বলেন, আমাদের জেলা কমান্ড্যান্ট স‍্যারের নির্দেশনার তত্বাবধানে, শার্শা উপজেলায় ২৯ টি পুজা মন্ডপের নিরাপত্তায় ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ৬ দিন স্ট‍্যাটিক দায়িত্ব পালন করবে এবং এদের মনিটরিং করার জন‍্য উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।
 
এছাড়াও এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর উপস্থিতিতে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ আনসার-ভিডিপি’র অন্যান্য সকল সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।