রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী পালিত।

২৮ সেপ্টেম্বর ২০২২ইং রোজ বুধবার সন্ধা ৬ ঘটিকায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যালয়ে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার,সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য মোঃ ওমর আলী সজীব,মোঃ কাওছার ভুঁইয়া, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির মোঃ আমির হোসেন জয়, সাধারণ সম্পাদক মোঃ হারুন পরামানিক,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর, যুবলীগ নেতা সালাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্হানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল শেষে তোবারক এর মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।