রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শিশু পাঠাগার শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
নান্দাইল উপজেলা সিংরইল ইউনিয়ন আলোর ভুবন পাঠাগার এর উদ্যোগে মর্নিংসান প্রি ক্যাডেট  স্কুলে “শিশু পাঠাগার” শুভ উদ্বোধন করা হয়।
 এ সময়  উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন  হিসেবে এ মর্নিংসান  স্কুলের জমিদাতা মোছাঃ সখিনা খাতুন।
প্রধান শিক্ষক মোঃ সোহেল রানার সভাপতিত্বে পাঠাগারের  সাধারণ সম্পাদকমোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  প্রধান অতিথি   জনাব মোঃ সাইফুল ইসলাম সিংরইল ইউনিয়ন চেয়ারম্যান।
বিশেষ অতিথি বইপাড়া আন্দোলন নান্দাইলের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
অত্র স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নুরুল হক মাস্টার  এসএমএস এমবি মার্কেটিং লিমিটেডের  ম্যানেজিং ডিরেক্টর  মোঃ কামরুজ্জামান জামান সমাজ সেবক মোঃমাসুদ রানা সিএনএন বাংলা প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল অত্র স্কুলের পরিচালক মোঃ আতিকুল ইসলাম সাবেক মেম্বার আবুল কালাম আজাদ সাংবাদিক ফরিদ মিয়া, সাংবাদিক মেহেদি হাসান শুভ, সাংবাদিক রমজান আলী, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম।
বক্তারা এ সময় আলোর ভুবন পাঠাগারের স্বাধীনতার ৫০ বছর পদার্পণ নান্দাইল উপজেলায় ৫০ টি পাড়ায় পাড়ায় পাঠাগারের আওতায় পরিচালিত শিশু পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে বই পড়া আন্দোলনের আরেকটি পাঠাগারের শুভ সূচনা হলো।
এটিই প্রথম শিশু পাঠাগার নান্দাইল উপজেলায়।মানুষ দিন দিন বই বিমুখী হয়ে পড়তেছে, মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলার নানা বিধ পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে পাঠাগারটি শিশুদের শিশুকাল থেকেই বিভিন্ন বইর সাথে সক্ষতা এবং অভ্যাস গড়ার অগ্রণী ভুমিকা পালন করে শিশু পাঠাগারটি।মর্নিং সান স্কুল সহ আশেপাশের সকল শিশুদের চাহিদা মোতাবেক বই সংযোজিত হয়েছে পাঠাগারে।
পাঠাগারের উদ্যোক্তারা বলেন পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে এরকম শিশু পাঠাগার করে দেয়া হবে যাতে করে বাচ্চা হাতে নাগালে বই পায় এবং তাদের শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস  গড়ে তুলতে পারে।
একই দিন ভিন্ন আরেকটি অনুষ্ঠানে আলোর ভুবন পাঠাগার পাঠকদের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে  রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪০ জন পাঠককে পুরস্কৃত করা হয়। আলোর ভূবন পাঠাগারে সভাপতি মোঃ ফাইজুল ইসলাম এর সৌজন্যে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।