রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উন্নয়নমূলক কাজের  উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি করেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে তিন ব্যাপী কৃষি মেলা, বিনামূল্যে সার বীজ বিতরণ ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি ও নদী দিবস পালিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দিন ব্যাপী এ সব অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে কৃষি মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন ।
উদ্বোধনকৃত স্কুল গুলো হচ্ছে, শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০২২-২০২৩ আর্থিক সালে রাজস্ব বাজেট এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তি ও ২০২২-২০২৩ অর্থবছর খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করেন এমপি টিটু।
উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালীতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।