রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অর্থ বিতরণ করলেনঃ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুফলভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপজেলা সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও নগদ অর্থ ( চেক) প্রদানকালে এক জনসভা বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী।
বেলা সাড়ে ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পার্বত্য মন্ত্রীর আগমনে  হাজার মানুষের ঢল নামে। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, জীবিকায়ন সুফলভোগী দের মাঝে আয়বৃদ্ধি মূলক কাজের অনুকূলে সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়। উক্ত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, বান্দরবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু মার্মা, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, তিংতিং ম্যা,ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,লামা উপজেলা আ,লীগের সহ সভাপতি প্রশন্ন,ভট্টাচার্য,বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর প্রমূখ।
এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কাস মসজিদ কমপ্লেক্স ভবন,লামায় মডার্ণ হাই স্কুলের ছাত্রাবাস ভবন, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।