রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে নানা আয়োজনে মিনা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার, এনজিও ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতায় জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষিত দিবসটি সাড়ম্বরে উদযাপন করে থাকে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে দিবসটি উদযাপিত হয়।
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধকল্পে অঙ্গীকার নিয়ে বিশ্বে পালিত হয় ইউনিসেফের ঘোষিত দিবসটি।
তারই ধারাবাহিকতায় টাঙ্গালের গোপালপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস উদযাপন করা হয়। দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি ও বই বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে (২৪ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, উক্ত র‌্যালিটি উপজেলার চত্তর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোশারফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, মো.শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।