রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মীনা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

“ নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্যের আলোকে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে মীনা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস -২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসুচির শুরুতে ব্যানার ফেস্টুন সহ মীনা দিবসের বিভিন্ন স্লোগান নিয়ে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত¡র হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়ের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেযারম্যান রেনু একরাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আলোচনার সময় প্রজেক্টরের মাধ্যমে মীনা কার্টুনের ছবি প্রদর্শণ করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের বিনোদনের উদ্দেশ্যে তৈরী এই মীনা কার্টুন । যার মাধ্যমে সমাজের অসামঞ্জস্যতা তুলে ধরা হয়। বিশেষ কওে কন্যা শিশুর অধিকার নিয়ে এই কার্টুন সবসময় সচেতনতামুলক বিভিন্ন পর্ব নির্মাণ করেছে।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন,বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের অঙ্গীকার নিয়ে বিশ্বে পালিত হয় ইউনিসেফের ঘোষিত দিবসটি। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবাওে অসম খাদ্য বনটন, শিশু শ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকর র্বাা পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ চরিত্রটি অব্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। মীনা শিশু কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বাংলা কার্টুন। ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী ২৪ সেপ্টেম্বর মিনা দিবস উদযাপন করছে সরকারি-বে-সরকারি সংস্থা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।