রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে মিনা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়েছে।
দিবসটি পালনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল র‌্যালী পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়৷
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম এর সভাপতিত্বে সভায় ” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এ শ্লোগানে দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলার গণমাধ্যমকর্মীগণ,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।