রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের বেনাপোল বন্দর নগরিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর ) সকালে বেনাপোল পোর্ট থানার সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব ”(প্রলয় কুমার জোয়ারদার)

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ” (কামাল হোসেন ভুইয়া) ও শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব” (মামুন খান) সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব” (জুয়েল ইমরান) -উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহি আফিসার নারায়ন চন্দ পাল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারন  সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আইয়ুব হোসেন পক্ষী ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিপন, ও যুগ্ন সাধারন সম্পাদক তামিম হোসেন সবুজ, সাংগঠনিক রাসেল ইসলাম,প্রচার সম্পাদক লুকমান রাসেল,সহ-প্রচার সম্পাদক সাগর হোসেন,মুক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জনো প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্থল বন্দর কতৃপক্ষ, বেনাপোল স্থলবন্দর শ্রমিক, ৮৯১ও ৯২৫ এর সকল সদস্যরা,  এছাড়া অনেক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।