রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মিনা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে যশোরের অভয়নগরে মিনা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার সকালে অভয়নগর উপজেলা শিক্ষা অফিসের  আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রথমে উপজেলা পরিষদ থেকে র‍্যালী বের  করা হয় এবং তা উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি  শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর। আলোচনা সভায় বক্তব্য  রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের  সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার হাসিনা বানু, সিরাজ কাঠি দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা প্রমুখ । আলোচনা সভায় কোরআন থেকে  তেলাওয়াত করেন, বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল ইসলাম, গীতা পাঠ করেন সিরাজকাঠি দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সবিতা রায়। এসময় উপজেলার  বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।