রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

হাসপাতালের অনিয়ম দূর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও জেলার সকল উপজেলার সকল হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ব্যাপক অনিয়ম দূর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের ডিবি রোড়ের নাট্য সংস্থার সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চ এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চ আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির তনু, নুর মোহাম্মাদ বাবু, শহিদুল ইসলাম, অঞ্জলি রানী দেবী, মৃনাল কান্তি বর্মন, এ্যাড. মোঃ আলী প্রামানিক, খিলনরবি দাস,উম্মে নিলুফার তিন্নি, কাজী আব্দুল খালেক প্রমূখ। এ প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন এ্যাড.ফারুক কবীর।
বক্তাগণ বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবত নানা সংকটে নিমজ্জিত। ডাক্তার নার্স, যন্ত্রপাতির সংকট, নানা প্রকার অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনাসহ বহু সমস্যায় জর্জরিত হাসপাতাল। এখানে সরকারি ভাবে বরাদ্দ এক্সরে, আলট্রা সনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার হয় না। প্রেসক্রিপশন অনুযায়ি পর্যাপ্ত ঔষধ মেলেনা চিকিৎসা নিতে আসা রোগীদের। একটু গুরুতর হলেই নানা অজুহাতে রোগীদের রংপুর, বগুড়ায় রেফার্ড করা হয়। রোগীর স্বজনদের সাথে দূর্ব্যবহার, দালালের দৌরাত্ব, বরাদ্দ অর্থ লুটপাট করে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, টয়লেট ব্যবস্থার চরম অপরিচ্ছন্নতা, দূর্গন্ধযুক্ত পরিবেশসহ নানা অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনার কথা তুলে ধরেন । বক্তারা উক্ত ঘটনাগুলোর দ্রুত সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।
এছাড়াও সমাবেশে গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু নির্মান, দ্রুত ঘাঘট লেকের অবৈধ দখল মুক্ত করে উন্নয়ন করণ, রামসাগর ট্রেন পুনঃ চালু, জেলায় গ্যাস সংযোগ প্রদান, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন যোক্তিক দাবি তুলে ধরেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।