রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ জালে আগুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, সাংবাদিক ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে বেশ কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।