রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের নান্দাইলে বিষধর সাপের কামড়ে হাসান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতরাত ২ টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামাটখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান একই গ্রামের আঃ আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত বারোটার দিকে আওয়াল ও স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে। ঘরে আলো জ্বালিয়ে দেখতে পায় ঘরের ভিতর দরজার সামনে একটি সাপ শুয়ে আছে।তৎক্ষণাৎ  তারা বাড়ির অন্য লোকদের ডেকে বিষয়টি জানায়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। সাপটি মারার অল্পক্ষণের  মধ্যেই ঘুমন্ত হাসান জেগে ওঠে ও  খিচুনি সহ নানান অঙ্গভঙ্গি করতে থাকে। সাথে সাথে পরিবারের লোকজন স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়। শিশুটি দেখে কবিরাজ জানায় সাপে কামড়রের কোন লক্ষণ নেই, আমি চিকিৎসা করবো না আপনারা হাসপাতালে নিয়ে যান।
এমন কথা শুনে পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, পূর্বে শিশুটির  কোন রোগ ছিল না। তেমন কোন লক্ষণ প্রকাশ না করলেও আমরা সাপে মৃত্যু হয়েছে বলেই মনে করছি। সকাল দশ-টায় শিশুটির যানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।