রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টে বিএম শাখা চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ খেলায় উচ্চ মাধ্যমিক বিএম শাখা ২-১ গোলে উচ্চ মাধ্যমিক মানবিক শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অত্র মহাবিদ্যালয়ের মাঠে ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ২০ মিনিটে মানবিক শাখার ৯নং জার্সিধারি খেলোয়াড় জোবায়ের হোসেন দলের পক্ষে একমাত্র গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বিএম শাখার ৪নং জার্সিধারী খেলোয়াড় মুন্না দলের পক্ষে সমতাসূচক গোল করেন। ২৩ মিনিটে ১০নং জার্সিধারি ইকরাম হোসেন পেনাল্টিশটে দলের পক্ষে ২য় গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিএম শাখার ইকরাম হোসেন ও সেরা গোলদাতা হিসেবে মানবিক শাখার জোবায়ের হোসেনকে পুরস্কৃত করা হয়। ফাইনাল খেলা শেষে অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার শামছুজ্জামান শামিম, আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজার মিজানুর রহমান, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক এফএম সাজেদুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি প্রমুখ।প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের বিএম, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা এই চার শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।