রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় নৌকাযোগে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাযোগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।  বুধবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানির কুমার নদী এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামের মৃত মজিবর রহমান ভোলা মাস্টারের ছেলে স্বপন (২৮) ও এলংজানী চরপাড়া গ্রামের মৃত আব্দুল মতিন মোল্লার ছেলে মোঃ রুবেল হাসান(২৭)।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, বুধবার সন্ধ্যরাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানির কুমার নদী এলাকায় একদল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলকে ধরতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দেশীয় অস্ত্রপাতি রেখে পালানোর চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বড় দুটি হাসুয়া, একটি চায়না অটোসুইস চাকুসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার দুই ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায়  মাদক, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।