রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  সকল পর্যায়ের  (ত্রাণ ও পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের ডিআরআরও, পিআইও,পরিষদ, সমিতি ও অধিদপ্তর) সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীরা গত ১৪ সেপ্টেম্বর হতে অর্ধ দিবস কর্মবিরতি  পালন করে আসছে।
শেষে আজ বৃহস্পতিবার সকাল থেকে  পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সাপাহার প্রকল্প বাস্তবায়ন অফিস।
কর্মবিরতি চলাকালীন সময়ে  সাপাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, পিআইও অফিসের  অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল কাশেম ও হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মবিরতির ন্যায্য ৫ টি দাবির মধ্যে রয়েছেঃ দুর্যোগ ব্যবস্থাপনা  আইন ২০১২ এর আলোকে  প্রস্তাবিত জনবল কাঠামো  নিয়োগ বিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা  অধিদপ্তরের পদ-নাম পরিবতন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদে পদোন্নতি /চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ। এসময় অবিলম্বে এ দাবি সকল বাস্তবায়নের দাবি আদায়ের কর্মসূচি গৃহিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।